Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দামোদরে অবৈধ বালু খনন বন্ধসহ ৭ দফা দাবিতে সিপিআই(এম)-এর মিছিল, বল্লভপুর পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি

 


রাণীগঞ্জ -: দামোদর নদ থেকে অবৈধ বালু খনন বন্ধ করা, এলাকায় বাড়তে থাকা অসামাজিক কার্যকলাপ রোধ এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার দাবিতে পথে নামল সিপিআই(এম) রাণীগঞ্জ এরিয়া কমিটি।

সোমবার সন্ধ্যায় দলীয় কর্মী-সমর্থকেরা লাল পতাকা হাতে রাণীগঞ্জে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাণীগঞ্জ থানার অন্তর্গত বল্লভপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ আধিকারিকদের হাতে ৭ দফা দাবিসহ একটি স্মারকলিপি তুলে দেন সিপিআই(এম) নেতৃত্ব।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, মলয় মণ্ডল ও শাশ্বতী মিত্র সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

নেতারা অভিযোগ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। কিন্তু বাস্তবে বামপন্থী কর্মীদের বিরুদ্ধে ধারা ১০৭ প্রয়োগ করে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে শাসকদল তৃণমূলের মদতে সমাজবিরোধীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

সিপিআই(এম) নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের হুমকি বা চাপের কাছে বামপন্থী আন্দোলন মাথা নত করবে না। এলাকায় সক্রিয় সমস্ত সমাজবিরোধী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও জানানো হয়।

নেতাদের বক্তব্য, রাজ্যে নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশেষ করে বল্লভপুর ও পার্শ্ববর্তী এলাকায় অবৈধ মদ বিক্রি ও জুয়ার আসর বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বল্লভপুর, এগারা ও দামোদর নদ সংলগ্ন বিভিন্ন ঘাট থেকে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সিপিআই(এম) নেতাদের দাবি, এই কাজে শাসকদলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি বেকার ও দরিদ্র পরিবারের যুবকদের ব্যবহার করছে, অথচ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে।

নেতারা আরও জানান, অবৈধ বালু খননের ফলে দামোদর নদীর জলস্তর ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে এলাকায় জলসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিয়ে দামোদর নদ থেকে অবৈধ বালু খনন অবিলম্বে বন্ধ করার দাবি জোরালোভাবে তুলে ধরেন সিপিআই(এম) নেতৃত্ব।

দামোদরে অবৈধ বালু খনন বন্ধসহ ৭ দফা দাবিতে সিপিআই(এম)-এর মিছিল, বল্লভপুর পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি দামোদরে অবৈধ বালু খনন বন্ধসহ ৭ দফা দাবিতে সিপিআই(এম)-এর মিছিল, বল্লভপুর পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি Reviewed by Social Tribal News Journalist on March 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.