পাণ্ডবেশ্বর -: ছেলেধরা সন্দেহে ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশ গন্ডা গ্রামের মসজিদ মোড় এলাকায়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন মহিলা ও ৩ জন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি টোটো করে ওই সাতজন গ্রামে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন। তাদের আচরণ ও পরিচয়পত্র নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। সেই সময় এলাকায় ছেলেধরা সংক্রান্ত গুজবও ছড়িয়ে পড়ে। ফলে উত্তেজিত গ্রামবাসীরা তাদের আটক করে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের খবর দেন।
খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দেবজ্যোতি গড়ি জানান, “সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কাউকে মারধর করা হয়নি।”
অন্যদিকে আটক ব্যক্তিদের দাবি, তারা প্রতি বছর গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে আদায়ের কাজ করতে আসেন।
ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে সকলকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 07, 2026
Rating:


No comments: