Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পান্ডবেশ্বরে পূজার্চনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী


 পান্ডবেশ্বর -: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। সেই আবহেই তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী ও বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় তাঁর নির্বাচনী প্রচার কর্মসূচির শুভ সূচনা করলেন।

বৃহস্পতিবার সকালে ধর্মীয় পরিবেশে তিনি পান্ডবেশ্বরের শ্যাম সুন্দরপুর ঝরিয়া ডাঙাল এলাকার একটি বজরংবলী মন্দিরে উপস্থিত হয়ে বিধি মেনে পূজা-অর্চনা করেন। এ সময় তিনি এলাকার শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান।

পূজা-অর্চনার পরই তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যান এবং শুরু করেন বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান। বিভিন্ন পাড়া ও গলিতে ঘুরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আবেদন জানান।

এই জনসংযোগ কর্মসূচির সময় শুধু প্রচারেই সীমাবদ্ধ থাকেননি চক্রবর্তী। বরং মানুষের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি স্থানে সেগুলি নিজের ডায়েরিতে নথিভুক্ত করেন। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। পাশাপাশি প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করতে দেখা যায় তাঁকে, যা এলাকাবাসীর সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কেরই প্রতিফলন।

এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছি। আগামীতেও উন্নয়নের ধারাকে বজায় রাখতে আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ প্রয়োজন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকার মানুষ আবারও তাঁকে সেবা করার সুযোগ দেবেন।

পান্ডবেশ্বরে পূজার্চনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী পান্ডবেশ্বরে পূজার্চনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী Reviewed by Social Tribal News Journalist on March 19, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.