Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ওসিপি প্রকল্পে রানীগঞ্জের অস্তিত্ব সংকটে, আন্দোলন জোরদার ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’-এর


 রানীগঞ্জ -: রানীগঞ্জ শহরকে রক্ষার দাবিতে ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’-এর আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করছে। মঙ্গলবার থানা রোডের একটি বেসরকারি কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট সদস্যরা—গৌতম ঘটক, প্রদীপ নন্দী, আর.পি. খৈতান, বলরাম রায়, শ্রবণ তোড়ি ও বিদ্যুৎ পাণ্ডে সহ আরও অনেকে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম ঘটক জানান, বর্তমান ওপেন কাস্ট প্রোজেক্ট (ওসিপি) নির্মাণের ফলে রানীগঞ্জ শহরের অস্তিত্বই সংকটের মুখে পড়তে পারে। তিনি অভিযোগ করেন, বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও বিকল্প হিসেবে ঐতিহ্যবাহী খনি পদ্ধতি চালুর দাবি গুরুত্ব পায়নি। এর ফলে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা বাড়ছে।

তিনি আরও জানান, এই পরিস্থিতির প্রতিবাদে আগামী ১৯ তারিখ রানীগঞ্জ মারোয়াড়ি হাসপাতালের কাছে ধর্না-প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হবে।

গৌতম ঘটকের কথায়, “এটি শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা নয়, বরং পুরো রানীগঞ্জ শহরের ভবিষ্যৎ ও অস্তিত্বের প্রশ্ন।” প্রশাসনের উদাসীন ভূমিকা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

ওসিপি প্রকল্পে রানীগঞ্জের অস্তিত্ব সংকটে, আন্দোলন জোরদার ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’-এর ওসিপি প্রকল্পে রানীগঞ্জের অস্তিত্ব সংকটে, আন্দোলন জোরদার ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’-এর Reviewed by Social Tribal News Journalist on March 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.