Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই উৎসবের আবহ


রানীগঞ্জ -: রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালো বরণ মন্ডল এর নাম ঘোষণা হতেই গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। ঘোষণার পরই মঙ্গলবার রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে।

ঢাক-ঢোলের তালে, জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানানো হয়। পার্টি অফিস চত্বরে আতশবাজি ফাটিয়ে এবং একে অপরকে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন কর্মীরা। মুহূর্তেই গোটা পরিবেশ উৎসবের রূপ নেয়। অনেকেই আগাম নির্বাচনী জয়ের উদযাপন শুরু করে দেন।

কালো বরণ মন্ডল জানান, আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এর আশীর্বাদে আমাকে রানীগঞ্জ বিধানসভায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার জন্য চিহ্নিত করেছেন আমি এবং আমার রানীগঞ্জ বিধানসভার দল একশোতে একশো রেজাল্ট করব এবং রানীগঞ্জ বিধানসভা কে মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতে জয়লাভ করে তুলে দেব।

উপস্থিত ছিলেন - বাপি চক্রবর্তী, সাধন সিং, আফতাব জালাল, মোজাম্মেল শাহজাদা, জ্যোতি সিং, নেহা সাউ সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।

রানীগঞ্জে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই উৎসবের আবহ রানীগঞ্জে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই উৎসবের আবহ Reviewed by Social Tribal News Journalist on March 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.