Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় এসআইআর তালিকা নিয়ে বিক্ষোভ, ১৩ হাজারের বেশি ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অভিযোগ সিপিআই(এম)-এর

জামুড়িয়া,নিজস্ব সংবাদদাতা -:  জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম ‘আন্ডার অ্যাড জুডিকেশন’-এ রাখা এবং একাধিক নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে সিপিআই(এম)-এর উদ্যোগে বিডিও অফিসের সামনে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। পরে প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয়।

দলীয় সূত্রে দাবি করা হয়েছে, জামুড়িয়া ২৬১ নম্বর বিধানসভা কেন্দ্রে প্রায় ১৩ হাজারেরও বেশি ভোটারের নাম এসআইআর তালিকায় ‘আন্ডার অ্যাড জুডিকেশন’ এবং ডিলিট শ্রেণিতে রাখা হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০০২ সালের ভোটার তালিকার অনুলিপি ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ম মেনে জমা দিলেও তাঁদের নাম যাচাইয়ের অমীমাংসিত তালিকায় রাখা হয়েছে। এমনকি কিছু নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি।

সিপিআই(এম)-এর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, চুরুলিয়া পঞ্চায়েত সদস্য শাহ আলমের নামও তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। জামুড়িয়া বিধানসভা এলাকার সিপিআই(এম) সম্পাদক সুমিত কবি বলেন, “এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের নাম পুনরায় যাচাই করে দ্রুত তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, আদিবাসী, মুসলিম ও দলিত সম্প্রদায়ের বহু মানুষের নাম বেশি সংখ্যায় প্রভাবিত হয়েছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, সিপিআই(এম) নেতা মনোজ দত্ত বলেন, “ভারতের নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া প্রত্যাশিত। কমিশন যেন কোনও প্রভাবমুক্ত থেকে কাজ করে।” পাশাপাশি তিনি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আরও জোরদার করা হবে। তাঁদের বক্তব্য, ভোটাধিকার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, তা সুরক্ষিত রাখা প্রশাসনের দায়িত্ব।
 

জামুড়িয়ায় এসআইআর তালিকা নিয়ে বিক্ষোভ, ১৩ হাজারের বেশি ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অভিযোগ সিপিআই(এম)-এর জামুড়িয়ায় এসআইআর তালিকা নিয়ে বিক্ষোভ, ১৩ হাজারের বেশি ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অভিযোগ সিপিআই(এম)-এর Reviewed by Social Tribal News Journalist on March 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.