Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় দেওয়াল লিখন বিকৃতিকে ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত, চরম উত্তেজনা এলাকায়


 জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা এলাকায় ফের রাজনৈতিক অশান্তির আগুন জ্বলে উঠল। তৃণমূল কংগ্রেসএর প্রার্থীর সমর্থনে করা দেওয়াল লিখন বিকৃত করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বাহাদুরপুর পঞ্চায়েতের বুথ নম্বর ২১০-এর বাউরি পাড়া এলাকায়।

অভিযোগ, শনিবার গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা হরেরাম সিং-এর সমর্থনে লেখা একাধিক দেওয়ালে কালি ও রং মেখে দেয়। সকালে ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এলাকায় শুরু হয় বিক্ষোভ, বাড়তে থাকে উত্তেজনার পারদ।

তৃণমূল নেতৃত্বের দাবি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। ভোটের আগে পরিবেশ অশান্ত করতে এবং দলীয় কর্মীদের মনোবল ভাঙতেই বিরোধীরা এই ধরনের কাজ করছে বলে অভিযোগ তাদের।

যদিও ভিন্ন মত প্রকাশ করেছেন জামুড়িয়া বিধানসভার প্রার্থী ডক্টর বিজন মুখার্জী। তিনি বলেন, “আসানসোল জুড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট। এই ঘটনা তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফলও হতে পারে। আমরা এই ধরনের নোংরা রাজনীতিকে সমর্থন করি না। বরং আমাদের কর্মীরাই লাগাতার হুমকির মুখে রয়েছে।”

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে তৎপর প্রশাসন।

এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, আর আসন্ন নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে উসকে উঠেছে রাজনৈতিক উত্তাপ।

জামুড়িয়ায় দেওয়াল লিখন বিকৃতিকে ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত, চরম উত্তেজনা এলাকায় জামুড়িয়ায় দেওয়াল লিখন বিকৃতিকে ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত, চরম উত্তেজনা এলাকায় Reviewed by Social Tribal News Journalist on March 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.