Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আদর্শ আচরণবিধি জারি হতেই আসানসোলে সরকারি সম্পত্তি থেকে রাজনৈতিক ব্যানার অপসারণ শুরু



 আসানসোল -: আদর্শ আচরণবিধি কার্যকর হতেই সরকারি সম্পত্তিতে লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পতাকা অপসারণের কাজে নেমেছে জেলা নির্বাচন প্রশাসন। বুধবার আসানসোল-এর কুলটি বিধানসভা এলাকায় সরকারি সম্পত্তি ব্যবহার করে লাগানো প্রচার সামগ্রীর ওপর নজরদারি শুরু হয়েছে।

এ বিষয়ে নির্বাচন দফতরের আধিকারিক কল্যাণ চৌধুরী জানান, ইতিমধ্যেই মনিটরিং শুরু হয়েছে। সরকারি পোল, ভবন সহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে লাগানো প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না সরালে প্রশাসন নিজেই সেগুলি খুলে ডিএম অফিসে জমা করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলা-র অন্তর্গত আসানসোল-সহ মোট নয়টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে।

আদর্শ আচরণবিধি জারি হতেই আসানসোলে সরকারি সম্পত্তি থেকে রাজনৈতিক ব্যানার অপসারণ শুরু আদর্শ আচরণবিধি জারি হতেই আসানসোলে সরকারি সম্পত্তি থেকে রাজনৈতিক ব্যানার অপসারণ শুরু Reviewed by Social Tribal News Journalist on March 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.