জামুড়িয়া -: আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলা বিজেপির বিশাল জনসভাকে সফল করতে জামুড়িয়া বিধানসভা এলাকায় জোরদার জনসংযোগ অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। রবিবার এই কর্মসূচির অংশ হিসেবে জামুড়িয়া বিধানসভার কুনুস্তোড়িয়া গ্রামের ২৪৮ ও ২৪৯ নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
এই জনসংযোগ কর্মসূচি পরিচালিত হয় আসানসোল জেলা ওবিসি মোর্চার সভাপতি দিলীপ প্রসাদ এবং বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সভাপতি সিংহের নেতৃত্বে। কর্মীরা এলাকাবাসীকে ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত জনসভা সম্পর্কে বিস্তারিত জানান এবং বেশি সংখ্যায় উপস্থিত থাকার আহ্বান জানান।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলা ওবিসি মোর্চার সহ-সভাপতি গৌতম কুমার রায়, জামুড়িয়া বিধানসভা ওবিসি মোর্চার ইনচার্জ শিবরাম মণ্ডল, মহামন্ত্রী আশীষ দে, আশীষ গুপ্ত, সম্পাদক নারায়ণ রাম এবং মণ্ডল-৩ এর বিজেপি সম্পাদক রাজীব চ্যাটার্জি সহ বহু দলীয় কর্মী।
এদিন গৌতম কুমার রায় জানান, ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বলেন, এই ঐতিহাসিক সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে এলাকাজুড়ে ধারাবাহিকভাবে জনসংযোগ অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, বিজেপি কর্মীরা গ্রাম থেকে গ্রাম এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এই সভার গুরুত্ব বোঝাচ্ছেন এবং অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন। ইতিমধ্যেই এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং অনেকেই ব্রিগেড ময়দানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
Reviewed by Social Tribal News Journalist
on
March 08, 2026
Rating:


No comments: