Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে কুলটিতে যুব তৃণমূলের বাইক র‍্যালি


 আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে রবিবার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর (ভোটার তালিকার বিশেষ পর্যালোচনা) প্রক্রিয়ার বিরুদ্ধে একটি বড় বাইক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক যুব তৃণমূল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

জানা যায়, কুলটির সাকতোড়িয়া ইসিএল গ্রাউন্ড থেকে এই বাইক র‍্যালির সূচনা হয়। সেখান থেকে শতাধিক বাইকে সওয়ার হয়ে যুব তৃণমূল কর্মীরা বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন এবং স্লোগান দিতে দিতে এগিয়ে যান। পরে নিয়ামতপুর নিউ রোড সংলগ্ন একটি মাঠে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালি চলাকালীন কর্মীরা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান তোলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগের প্রতিবাদ জানাতেই যুব তৃণমূল কংগ্রেসের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দলীয় কর্মীদের বক্তব্য, গণতন্ত্রে ভোটাধিকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। সেই অধিকার খর্ব করার চেষ্টা হলে তারা রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাবেন।

রাজনৈতিক মহলের মতে, আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি বাড়ছে। সেই প্রেক্ষাপটেই কুলটিতে যুব তৃণমূলের এই বাইক র‍্যালি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের মতে, র‍্যালিতে বিপুল সংখ্যক যুবকদের অংশগ্রহণ এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়িয়ে দিয়েছে।

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে কুলটিতে যুব তৃণমূলের বাইক র‍্যালি এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে কুলটিতে যুব তৃণমূলের বাইক র‍্যালি Reviewed by Social Tribal News Journalist on March 08, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.