কনটিনিউয়েশন মাইনসের প্রতিবাদে বাঁশড়া ইসিএল এজেন্ট অফিস ঘেরাও, তীর-ধনুক হাতে বিক্ষোভ আদিবাসী গ্রামবাসীদের
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জানান, ইসিএল কর্তৃপক্ষ তাদের গ্রামের পাশ দিয়ে কনটিনিউয়েশন মাইনস করার পরিকল্পনা করছে, যার তীব্র বিরোধিতা করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, এই খনি চালু হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং এলাকার মানুষ নানা সমস্যার সম্মুখীন হবেন।
বাঁশড়া আদিবাসী গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকায় যদি এই কনটিনিউয়েশন মাইনস করা হয়, তাহলে চারপাশ ধোঁয়া ও ধুলোয় ভরে যাবে। শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হবে। তাই আমরা বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছি এই মাইনসটি অন্যত্র সরানোর ব্যবস্থা করতে।”
গ্রামবাসীরা আরও জানান, এর আগেও গ্রাম সভার মাধ্যমে তারা ইসিএল-এর বাঁশড়া এজেন্টকে বিষয়টি জানিয়েছিলেন। তখন ইসিএল কর্তৃপক্ষ জানায় যে বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি, এই কনটিনিউয়েশন মাইনস তাদের এলাকায় হবে কি না।
শুক্রবার এলাকার মানুষজন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবি জানিয়েছেন। গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, এলাকার ক্ষতি করে কোনওভাবেই তারা এই মাইনস হতে দেবেন না।
তাঁদের দাবি, আগামী সাত দিনের মধ্যে যদি ইসিএল কর্তৃপক্ষ লিখিতভাবে সিদ্ধান্ত না জানায়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
কনটিনিউয়েশন মাইনসের প্রতিবাদে বাঁশড়া ইসিএল এজেন্ট অফিস ঘেরাও, তীর-ধনুক হাতে বিক্ষোভ আদিবাসী গ্রামবাসীদের
Reviewed by Social Tribal News Journalist
on
March 06, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
March 06, 2026
Rating:


No comments: