দুর্গাপুর -: অন্ডাল, লাউদোহা ও পাণ্ডবেশ্বরের বিভিন্ন মন্দির থেকে পূজার সামগ্রী চুরির অভিযোগে অবশেষে বড়সড় সাফল্য পেল ফরিদপুর থানার পুলিশ। চুরির ঘটনায় মূল অভিযুক্ত শেখ নবীনকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী কেনার অভিযোগে লাউদোহা মোড়ের এক ব্যবসায়ী শেখ আনোয়ারকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৭ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে বৈদ্যনাথপুর এলাকা থেকে শেখ নবীনকে আটক করে পুলিশ। দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা শেখ নবীন বর্তমানে ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি এলাকায় থাকত বলে জানা গিয়েছে। পরে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে চুরি করা পূজার সামগ্রী বিক্রির সূত্র ধরে লাউদোহা মোড়ের ব্যবসায়ী শেখ আনোয়ারের নাম উঠে আসে। এরপর তাঁকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী মন্দিরগুলির চুরি যাওয়া জিনিস কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরপর মন্দিরে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছিল। এই গ্রেফতারিতে আপাতত স্বস্তি ফিরলেও, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। উপাসনাস্থলে এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা করছেন তাঁরা।
Reviewed by Social Tribal News Journalist
on
October 12, 2026
Rating:

No comments: