অগ্নিমিত্রা বলেন, একজন রোগী চিকিৎসকের কাছে শুধু চিকিৎসা নিতে আসেন না, তিনি সঙ্গে নিয়ে আসেন বিশ্বাসও। সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চিকিৎসকদের ধৈর্য, সংবেদনশীলতা ও সহানুভূতির সঙ্গে রোগীদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, চিকিৎসাকে শুধুমাত্র পেশা হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানবসেবার সুযোগ। সমাজের প্রত্যন্ত ও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত মানুষের কাছেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে নবীন চিকিৎসকদের।
এদিনের অনুষ্ঠানে কলেজের পড়ুয়াদের মধ্যে ছিল উৎসবের আবহ। দীর্ঘদিনের অধ্যয়ন ও প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে পেশাগত জীবনে প্রবেশের মুহূর্ত তাঁদের কাছে হয়ে ওঠে স্মরণীয়। পড়ুয়াদের সাফল্যে খুশি প্রকাশ করেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। অনুষ্ঠানের শেষে নবীন চিকিৎসকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি তাঁদের মনে করিয়ে দেওয়া হয়—চিকিৎসকের আসল সাফল্য শুধু ডিগ্রি অর্জনে নয়, রোগীর আস্থা অর্জন এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত।
Reviewed by Social Tribal News Journalist
on
October 03, 2026
Rating:


No comments: