Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিরাপত্তা সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন, সিজিএমের দ্বারস্থ বিএমএস


 আসানসোল -: কর্মীদের নিরাপত্তা নিয়ে সরব হল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। কর্মীদের দেওয়া রেনকোটের মান ও মাপ নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপত্তা জুতোর ধরনেও পরিবর্তনের দাবি জানিয়ে সিজিএম (এমএম)-এর সঙ্গে বৈঠক করলেন সংগঠনের প্রতিনিধিরা। বিএমএসের অভিযোগ, কর্মীদের দেওয়া বেশ কিছু রেনকোট প্রয়োজনের তুলনায় ছোট। শুধু তাই নয়, নিম্নমানের হওয়ায় দু’-তিনবার ব্যবহারের পরই কোনও কোনও রেনকোট ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে বর্ষার সময় বাইরে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সমস্যা সমাধানে ছোট বা নিম্নমানের রেনকোটগুলি সংশ্লিষ্ট বিভাগে ফেরত নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএমএস। পরে নিরাপত্তা বিভাগের মাধ্যমে সেগুলি মেটেরিয়াল ম্যানেজমেন্ট (এমএম) বিভাগে পাঠিয়ে গুণমান ও মাপ যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জুতো নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠন। বিএমএসের বক্তব্য, সমস্ত কর্মীর কাজের ধরন ও ঝুঁকি এক নয়। কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করেন, আবার কেউ পরিষেবা বিভাগ বা অফিসে কর্মরত। অথচ সকলের জন্য একই ধরনের নিরাপত্তা জুতো দেওয়া হচ্ছে। তাই কর্মস্থলের ঝুঁকি ও কাজের প্রকৃতি অনুযায়ী নিরাপত্তা জুতোর পৃথক শ্রেণি চালুর দাবি জানানো হয়েছে।

বিএমএসের প্রতিনিধিরা জানান, কর্মীদের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি কর্মীদের সুরক্ষাও আরও জোরদার করা সম্ভব হবে। বৈঠকে বিএইকেএস-এর সভাপতি অজয় কুমার সিং, বিটিএমএস-এর সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ, বিএইকেএস-এর সহ-সভাপতি দীপক কুমার সিং-সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন, সিজিএমের দ্বারস্থ বিএমএস নিরাপত্তা সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন, সিজিএমের দ্বারস্থ বিএমএস Reviewed by Social Tribal News Journalist on October 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.