Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কৃষি কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে অন্ডালে বিতর্ক, সদস্যকে ঢুকতে না দেওয়ার অভিযোগ


 নিজস্ব সংবাদদাতা, অন্ডাল -: কৃষি কর্মাধ্যক্ষের শূন্য পদে নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল অন্ডাল পঞ্চায়েত সমিতিতে। মঙ্গলবার অন্ডাল বিডিও অফিসে ভোটাভুটির আয়োজন করা হলেও, এক পঞ্চায়েত সমিতির সদস্যকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।

অন্ডাল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হারাধন ধীবরের মৃত্যুর পর প্রায় এক মাস ধরে পদটি শূন্য ছিল। সেই পদ পূরণের জন্যই এদিন নির্বাচনের আয়োজন করা হয়। পঞ্চায়েত সমিতিতে মোট ২৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন বিজেপির সদস্য ছিলেন। হারাধন ধীবরের মৃত্যুর পর কার্যত সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২২-এ।

এদিনের নির্বাচনে বিজেপি সদস্য দীনেশ লাল উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তবে তৃণমূলের একাধিক সদস্যের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এরই মধ্যে খান্দ্রা পঞ্চায়েতের সমিতি সদস্য মঞ্জু ভট্টাচার্যের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়।

মঞ্জু ভট্টাচার্যের অভিযোগ, তাঁকে ভোটাভুটির কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী তিনি বিডিও অফিসে পৌঁছলেও গেট থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। ভোটে অংশ নেওয়ার সুযোগও দেওয়া হয়নি বলে তাঁর দাবি। তাঁর কথায়, “আমাকে ভোটের জন্য ডাকা হয়েছিল। কিন্তু অফিসে ঢুকতেই বাইরে চলে যেতে বলা হয়। আরও কয়েকজন সদস্যকেও ঢুকতে দেওয়া হয়নি।”

যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি বা বিডিও দফতরের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের দিন বিডিও অফিস চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ঘিরেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

কৃষি কর্মাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের অনুপস্থিতি এবং একজন সদস্যকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকার দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কৃষি কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে অন্ডালে বিতর্ক, সদস্যকে ঢুকতে না দেওয়ার অভিযোগ কৃষি কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে অন্ডালে বিতর্ক, সদস্যকে ঢুকতে না দেওয়ার অভিযোগ Reviewed by Social Tribal News Journalist on October 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.