পাশাপাশি গতিসীমা মেনে চলার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন রাস্তায় নির্ধারিত গতিসীমা, স্কুল বা জনবহুল এলাকায় কেন গতি কমিয়ে গাড়ি চালানো প্রয়োজন, সেই বিষয়েও পড়ুয়াদের সচেতন করা হয়। প্রশিক্ষণে উঠে আসে হেলমেট ব্যবহারের সঠিক পদ্ধতি, লুকিং গ্লাসের যথাযথ ব্যবহার, নিরাপদে ব্রেক করার কৌশল এবং রাতে রিফ্লেক্টরের গুরুত্বের মতো বিষয়ও। শিবির শেষে অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় পারস হোন্ডার পক্ষ থেকে।
আয়োজকদের বক্তব্য, তরুণ প্রজন্মের মধ্যে বাইক ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। তাই গাড়ি চালানোর আগে থেকেই ট্রাফিক নিয়ম ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে দুর্ঘটনার হার অনেকটাই কমানো সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত সেফটি ট্রেনিং অফিসার অভিলাষ সিং, পারস হোন্ডার রানীগঞ্জ শাখার ম্যানেজার নসিম খান এবং সেলস বিভাগের শুভব্রত মুখার্জি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। হাতে-কলমে প্রশিক্ষণ পেয়ে খুশি পড়ুয়ারাও। তাঁদের বক্তব্য, ট্রাফিক নিয়মের বেশ কিছু বিষয় জানা থাকলেও বাস্তব পরিস্থিতিতে কীভাবে তা প্রয়োগ করতে হয়, তা এই শিবিরের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে।
পারস হোন্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রানীগঞ্জের আরও স্কুল ও কলেজে এই ধরনের পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি করা হবে। লক্ষ্য একটাই—তরুণ প্রজন্মকে নিরাপদ সড়ক ব্যবহারে অভ্যস্ত করে দুর্ঘটনা কমানো।
Reviewed by Social Tribal News Journalist
on
October 05, 2026
Rating:


No comments: