Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে ৯৪টি পুজো কমিটিকে এক লক্ষ টাকার অনুদানের চেক, সঙ্গে গাছ



 রানীগঞ্জ -: ২০২৬ সালের দুর্গাপুজোকে সামনে রেখে রাজ্য সরকারের ঘোষিত অনুদান কর্মসূচি ঘিরে রানীগঞ্জে বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। রানীগঞ্জ থানার উদ্যোগে থানা এলাকার প্রায় ৯৪টি দুর্গাপুজো কমিটির হাতে রাজ্য সরকারের এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রতিটি পুজো কমিটির হাতে একটি করে গাছও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, এসিপি বিমান কুমার মির্ধা, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঘোষ, বল্লভপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক পার্থপ্রতিম চক্রবর্তী, এগারা পঞ্চায়েতের সদস্য বাদশাহ চট্টোপাধ্যায়-সহ এলাকার বিজেপি কর্মী ও সমর্থকেরা।

এদিন বিধায়ক পার্থ ঘোষ বলেন, দুর্গাপুজো কেবল বাংলা বা ভারতের উৎসব নয়, এটি বিশ্বজুড়ে স্বীকৃত এক সাংস্কৃতিক ঐতিহ্য। যেসব পুজো কমিটির আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তাদের পুজোর আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার অনুদান দেওয়ার ঘোষণা করেছে। সেই কর্মসূচির আওতায় রানীগঞ্জের পুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এবারের দুর্গাপুজোকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। অনুষ্ঠানে প্রতিটি পুজো কমিটির হাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি-সহ একটি করে ব্যানারও তুলে দেওয়া হয়। সরকারি অনুদানের অর্থ জনগণের কর থেকে আসে উল্লেখ করে বিধায়ক বলেন, এই অনুদান পাওয়ার পর পুজো কমিটিগুলির উচিত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

অনুদানের চেক বিতরণের পাশাপাশি গাছ তুলে দেওয়ার উদ্যোগের মধ্য দিয়ে পুজো আয়োজনের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়।

রানীগঞ্জে ৯৪টি পুজো কমিটিকে এক লক্ষ টাকার অনুদানের চেক, সঙ্গে গাছ রানীগঞ্জে ৯৪টি পুজো কমিটিকে এক লক্ষ টাকার অনুদানের চেক, সঙ্গে গাছ Reviewed by Social Tribal News Journalist on October 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.