Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

লঞ্চের আগেই একাধিক প্রজেক্ট, চমক স্টারবক্স ওটিটির


 কলকাতা -: আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই বিনোদন জগতে সাড়া ফেলতে শুরু করেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘স্টারবক্স ওটিটি’। প্ল্যাটফর্মে সিনেমা ও ওয়েব সিরিজ প্রদর্শনের অনুমোদন চেয়ে ইতিমধ্যেই একাধিক প্রযোজক ও পরিচালকের কাছ থেকে প্রস্তাব ও ই-মেল এসেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

স্টারবক্স ওটিটির ম্যানেজিং ডিরেক্টর অনিল দাস জানান, এটি তাঁর স্বপ্নের প্রকল্প। লঞ্চের আগেই নির্মাতাদের কাছ থেকে যে সাড়া মিলেছে, তাতে তাঁরা যথেষ্ট উৎসাহিত। অনুমোদিত বেশ কয়েকটি প্রজেক্টের শুটিংও শীঘ্রই শুরু হওয়ার কথা।

নির্মাতাদের জন্য ‘রেভিনিউ শেয়ার’ মডেলেও সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তির সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ, কনটেন্ট নির্মাতাদের সঙ্গে আয়ের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে প্ল্যাটফর্ম।

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, কলকাতায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্টারবক্স ওটিটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানেই অনুমোদিত সিনেমা ও ওয়েব সিরিজগুলির মুক্তি নিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে স্টারবক্সকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন অনিল দাস। নতুন ও অভিজ্ঞ—সব ধরনের পরিচালক, শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্ল্যাটফর্মটি ‘ওপেন প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

লঞ্চের আগেই একাধিক প্রজেক্ট, চমক স্টারবক্স ওটিটির লঞ্চের আগেই একাধিক প্রজেক্ট, চমক স্টারবক্স ওটিটির Reviewed by Social Tribal News Journalist on October 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.