Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামডোবায় ফিরল ঢেঁকির ছন্দ, আদিবাসী মহিলাদের হাতে বিদ্যুৎচালিত ঢেঁকি


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: সময়ের স্রোতে হারিয়ে যেতে বসা বাংলার গ্রামজীবনের ঐতিহ্যবাহী ঢেঁকিকে আধুনিক প্রযুক্তির হাত ধরে ফিরিয়ে আনার উদ্যোগ। রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত জামডোবা গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলাদের হাতে তুলে দেওয়া হল বিদ্যুৎচালিত ঢেঁকি। রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে যন্ত্রটি মহিলাদের হাতে তুলে দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

একসময় গ্রামের ভোরের নীরবতা ভেঙে যে ঢেঁকির ছন্দে ঘুম ভাঙত, আধুনিক যন্ত্রের দাপটে সেই ঐতিহ্য আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই পুরনো স্মৃতিকে নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত করেই জামডোবায় শুরু হল এই উদ্যোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বক্তব্য, তাঁদের কাছে বিদ্যুৎচালিত ঢেঁকি পাওয়া শুধু একটি যন্ত্র হাতে পাওয়ার ঘটনা নয়, বরং পূর্বপুরুষের ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনার সুযোগ। এই যন্ত্রের সাহায্যে ধান থেকে চাল তৈরি করে তা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

উদ্যোক্তাদের আশা, এর ফলে একদিকে যেমন বাংলার প্রাচীন খাদ্যসংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটবে, তেমনই গ্রামীণ মহিলাদের জন্য তৈরি হবে আয়ের নতুন পথ। ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন তাঁদের স্বনির্ভরতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। জামডোবার উঠোনে তাই এদিন যেন একসঙ্গে ধরা দিল অতীত ও ভবিষ্যৎ—ঢেঁকির চেনা ছন্দে ঐতিহ্যের প্রত্যাবর্তন, আর তার সঙ্গেই স্বনির্ভরতার নতুন স্বপ্ন।

জামডোবায় ফিরল ঢেঁকির ছন্দ, আদিবাসী মহিলাদের হাতে বিদ্যুৎচালিত ঢেঁকি জামডোবায় ফিরল ঢেঁকির ছন্দ, আদিবাসী মহিলাদের হাতে বিদ্যুৎচালিত ঢেঁকি Reviewed by Social Tribal News Journalist on October 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.