Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নাবালিকার সঙ্গে অসদাচরণের অভিযোগ, হীরাপুরে পুলিশের জালে শঙ্কর


নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: হীরাপুর থানার বৈগন কলোনিতে নাবালিকার সঙ্গে কথিত অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হীরাপুর থানার পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে শঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শনিবার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। শুনানির পর আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপর থেকেই পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৈগন কলোনিতে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ করা হবে।
 

নাবালিকার সঙ্গে অসদাচরণের অভিযোগ, হীরাপুরে পুলিশের জালে শঙ্কর নাবালিকার সঙ্গে অসদাচরণের অভিযোগ, হীরাপুরে পুলিশের জালে শঙ্কর Reviewed by Social Tribal News Journalist on October 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.