বিজেপির ‘লাভার্থী সম্পর্ক’ কর্মসূচির মূল লক্ষ্য সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, তাঁদের অভিজ্ঞতা জানা এবং প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে কীভাবে পৌঁছচ্ছে, সে বিষয়ে খোঁজ নেওয়া। সেই লক্ষ্যেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন পরিমল মাজি। তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথাও শোনেন তিনি।
কর্মসূচি প্রসঙ্গে পরিমল মাজি বলেন, “আমাদের কান্ডারি, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আসানসোল উত্তর বিধানসভায় ‘লাভার্থী সম্পর্ক’ কর্মসূচিতে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। মানুষের মধ্যে থেকে মানুষের কথা শোনা এবং তাঁদের জন্য কাজ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি বড় অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেমন মানুষের কাছ থেকে শেখার সুযোগ হয়েছে, তেমনই তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা জানার সুযোগও মিলেছে। তাঁর কথায়, “কিছু শেখানো, কিছু শেখার পাশাপাশি মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।” জনসংযোগের এই অভিজ্ঞতার জন্য জেলা নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে পরিমল মাজি বলেন, আগামী দিনেও মানুষের পাশে থেকে সংগঠনের নির্দেশ অনুযায়ী কাজ করে যেতে তিনি আগ্রহী।
Reviewed by Social Tribal News Journalist
on
October 02, 2026
Rating:


No comments: