Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পুলিশের ধাওয়া, পালাতে গিয়ে পুরনো ব্যাঙ্কের ভবনে ধাক্কা কয়লাবোঝাই ট্রাকের, চাঞ্চল্য পাঁচগাছিয়ায়


 আসানসোল -: পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে কয়লাবোঝাই ট্রাকের ধাক্কা পুরনো ব্যাঙ্কের ভবনে। রবিবার আসানসোলের পাঁচগাছিয়ার জুবলি এলাকার ব্যাঙ্ক মোড়ে এই ঘটনাকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য। ঝাড়খণ্ড থেকে আসা ওই ট্রাকে অবৈধভাবে কয়লা পরিবহণ করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই কয়লা পরিবহণের বৈধতা এবং পুলিশের নজরদারি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুবুরডিহি চেকপোস্টে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে পুলিশ। অভিযোগ, সেই সময় ট্রাকের চালক গাড়ি থামানোর পরিবর্তে পালানোর চেষ্টা করেন। এরপরই ট্রাকটিকে ধাওয়া করে পুলিশ। ধাওয়ার মধ্যেই পাঁচগাছিয়ার ব্যাঙ্ক মোড়ে পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরনো ব্যাঙ্কের ভবনে ধাক্কা মারে। ঘটনার পর চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান বলে জানা গিয়েছে।

পুলিশ ট্রাকটি আটক করে পরবর্তী পদক্ষেপের জন্য কন্যাপুর ফাঁড়ির হাতে তুলে দিয়েছে বলে সূত্রের খবর। তবে ট্রাকে থাকা কয়লার বৈধ কাগজপত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে পাঁচগাছিয়া ও জুবলি এলাকা দিয়ে কয়লাবোঝাই ট্রাক চলাচল করে। এই ট্রাকগুলি দুর্গাপুর ও কলকাতার দিকে যায় বলেও দাবি তাঁদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা যায়নি।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কয়লা পরিবহণের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং নজরদারি কতটা কার্যকর? যদি অবৈধভাবে কয়লা পরিবহণের অভিযোগ সত্যি হয়, তবে কীভাবে এই ধরনের ট্রাক পুলিশের নজর এড়িয়ে রাস্তায় চলাচল করছে? গোটা ঘটনার তদন্তের পাশাপাশি কয়লা পরিবহণের বৈধতা খতিয়ে দেখার দাবি উঠছে স্থানীয় মহলে।

পুলিশের ধাওয়া, পালাতে গিয়ে পুরনো ব্যাঙ্কের ভবনে ধাক্কা কয়লাবোঝাই ট্রাকের, চাঞ্চল্য পাঁচগাছিয়ায় পুলিশের ধাওয়া, পালাতে গিয়ে পুরনো ব্যাঙ্কের ভবনে ধাক্কা কয়লাবোঝাই ট্রাকের, চাঞ্চল্য পাঁচগাছিয়ায় Reviewed by Social Tribal News Journalist on October 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.