নিজস্ব প্রতিনিধি, রানীগঞ্জ -: ব্যক্তিগত স্মৃতিকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে মিলিয়ে মানবিক উদ্যোগ রানীগঞ্জে। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৮ অক্টোবর স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করা হয়েছে। ‘বাংলা পক্ষ’-এর রানীগঞ্জ বিধানসভা শাখাকে সঙ্গে নিয়ে সমাজসেবী সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন। বাবা-মায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে আয়োজকদের দাবি।
সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, বাবা-মায়ের আশীর্বাদ ও তাঁদের স্মৃতিকে পাথেয় করেই এই কর্মসূচির পরিকল্পনা। ৮ অক্টোবর বাংলা পক্ষ পরিবারকে সঙ্গে নিয়ে রানীগঞ্জের দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হবে। তাঁদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ‘বাংলা পক্ষ’-এর রানীগঞ্জ বিধানসভা শাখার পক্ষ থেকেও এই কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানানো হয়েছে। ব্যক্তিগত শোককে জনকল্যাণের কাজে পরিণত করার এই উদ্যোগ ঘিরে রানীগঞ্জের স্থানীয় মহলেও ইতিমধ্যে সাড়া পড়েছে।
বাবা-মায়ের স্মরণে বস্ত্র বিতরণ, রানীগঞ্জে মানবিক উদ্যোগ
Reviewed by Social Tribal News Journalist
on
October 01, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
October 01, 2026
Rating:

No comments: