Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে বিজেপির রক্তদান শিবির



নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির ‘পরিষেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে সোমবার রানীগঞ্জের তিলক পুস্তকালয়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে ১৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বিজেপির প্রবীণ কর্মী মণীশ শর্মার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিন বিজেপি নেতারা বলেন, জরুরি পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই পরিষেবা সংকল্প অভিযানের মাধ্যমে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। শিবিরে রক্তদাতাদের নাম নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে রক্ত সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে দিনেশ সোনি, দেবজিৎ খান, রাজেন্দ্র প্রসাদ খেতান, অভিক মণ্ডল, তপন চক্রবর্তী, মোনু বর্মা, রবি কেশরী, মদন ত্রিবেদী, দেবু কেওড়া, শতাব্দী চট্টোপাধ্যায়, কদম মাঝি, সরবজিৎ সিং ওবেরয়-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

রানীগঞ্জে বিজেপির রক্তদান শিবির রানীগঞ্জে বিজেপির রক্তদান শিবির Reviewed by Social Tribal News Journalist on October 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.