জামুড়িয়া -: জামুড়িয়ার বালানপুর বাউরিপাড়ায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন হল। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থানীয় কর্মী ও সমর্থকেরা। উদ্বোধনের পর বিধায়ক বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও নিবিড় হবে। শুধু সাংগঠনিক কাজ নয়, স্থানীয় মানুষের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনার ক্ষেত্রেও এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান তিনি।
ডা. বিজন মুখার্জির বক্তব্য, এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে তা সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে দলীয় কর্মীদের আরও সক্রিয় হতে হবে। নতুন কার্যালয়কে সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।
নতুন কার্যালয় ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। উদ্বোধনের পর থেকেই বালানপুর বাউরিপাড়া এলাকায় দলের স্থানীয় সাংগঠনিক কার্যকলাপ আরও জোরদার করার প্রস্তুতি শুরু হয়েছে।
বালানপুরে বিজেপির নতুন কার্যালয়, উদ্বোধনে বিধায়ক ডা. বিজন মুখার্জি
Reviewed by Social Tribal News Journalist
on
October 01, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
October 01, 2026
Rating:

No comments: