Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মালিয়া পরিবারের উদ্যোগে রানীগঞ্জে ৮০০ মহিলার হাতে পুজোর শাড়ি



 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে পৌঁছয়—এই বার্তাকে সামনে রেখে দুর্গাপুজোর প্রাক্কালে রানীগঞ্জ রাজপরিবারের মালিয়া মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে প্রায় ৮০০ জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হল। একই সঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় আইনি সচেতনতা শিবিরেরও।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। ছিলেন মালিয়া মেমোরিয়াল সোসাইটির সভাপতি অনুরাধা মালিয়া, বিঠলনাথ মালিয়া, সোনিয়া মালিয়া, বিজেপি নেতা মনোজ ওঝা, তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়, যুগলকিশোর গুপ্ত, মনোজ সারাফ, দিনবন্ধু যোশী-সহ বিশিষ্টজনেরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক পার্থ ঘোষ বলেন, দুর্গাপুজোর আগে মালিয়া পরিবারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছরই তাঁরা এই ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করেন। এ বছর প্রথমবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে এবং নিজের হাতে মহিলাদের শাড়ি তুলে দিতে পেরে তিনি আনন্দিত। তাঁর কথায়, ‘‘রাজপরিবার আমাকে এই মহৎ কাজে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে, এটা আমার কাছে অত্যন্ত গর্বের। এই অভিজ্ঞতা আগামী দিনেও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’’

মালিয়া মেমোরিয়াল সোসাইটির সভাপতি অনুরাধা মালিয়া সাংবাদিকদের জানান, পুজোর আগে মহিলাদের মুখে হাসি ফোটাতেই প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর মোট ৮০০টি শাড়ি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে আইনি সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘‘দুর্গাপুজো সকলের। প্রত্যেকেরই আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করার অধিকার রয়েছে। সকলকে ভালোভাবে পুজো উপভোগ করার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।’’

মালিয়া পরিবারের এই উদ্যোগকে ঘিরে এদিন উপভোক্তাদের মধ্যেও ছিল উৎসাহ ও আনন্দ। পুজোর আগে নতুন শাড়ি হাতে পেয়ে খুশি মহিলারা। উদ্যোক্তাদের বক্তব্য, উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই সামাজিক দায়বদ্ধতার প্রকৃত অর্থ প্রকাশ পায়।

মালিয়া পরিবারের উদ্যোগে রানীগঞ্জে ৮০০ মহিলার হাতে পুজোর শাড়ি মালিয়া পরিবারের উদ্যোগে রানীগঞ্জে ৮০০ মহিলার হাতে পুজোর শাড়ি Reviewed by Social Tribal News Journalist on October 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.