Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অণ্ডালে জাতীয় সড়কে দাউদাউ আগুন, পঁয়তাল্লিশ মিনিট থমকে যান চলাচল


 নিজস্ব সংবাদদাতা, অণ্ডাল -: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি বিকল গাড়ির কেবিনে আচমকা আগুন। মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল গাড়িটির সামনের অংশ। আগুনের জেরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ব্যাহত হল উনিশ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। রবিবার দুপুরে অণ্ডাল থানা এলাকার জে কে রোপওয়ের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় দুটো নাগাদ জাতীয় সড়কের পাশে একটি বিকল গাড়ি মেরামতের কাজ চলছিল। আচমকাই গাড়িটির কেবিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা কেবিন দাউদাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ। খবর দেওয়া হয় রানীগঞ্জ দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভানোর সময় দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি সরিয়ে দেওয়া হয়। নিরাপত্তার কারণে উনিশ নম্বর জাতীয় সড়কের দু’দিকেই যান চলাচল ব্যাহত হয়। এর জেরে কলকাতা-দিল্লি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম সমস্যায় পড়েন যাত্রী ও গাড়িচালকেরা।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হলেও, আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট দফতর।

অণ্ডালে জাতীয় সড়কে দাউদাউ আগুন, পঁয়তাল্লিশ মিনিট থমকে যান চলাচল অণ্ডালে জাতীয় সড়কে দাউদাউ আগুন, পঁয়তাল্লিশ মিনিট থমকে যান চলাচল Reviewed by Social Tribal News Journalist on October 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.