Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিকশিত ভারত ২০৪৭-এর সংকল্প, পশ্চিম বর্ধমানে ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা


 নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান -: উন্নত ভারত গড়ার স্বপ্ন, জনসেবার বার্তা এবং দেশাত্মবোধ—এই তিনের মেলবন্ধনে বুধবার পশ্চিম বর্ধমানে অনুষ্ঠিত হল ‘বিকশিত ভারত সংকল্প সভা’র জেলা স্তরের কর্মসূচি। বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গানে মুখর হয়ে ওঠে সভাস্থল।

অতিথিদের স্বাগত জানানোর পর সম্মিলিতভাবে পরিবেশিত হয় ‘বন্দে মাতরম্’। এরপর এলইডি স্ক্রিনে সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ভার্চুয়াল বক্তব্য। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেন উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে স্থানীয় অতিথিদের উপস্থিতিতে প্রজ্বলিত করা হয় ‘সেবা জ্যোতি’। জাতীয় সঙ্গীতের পর মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণ ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘সেবা জ্যোতি যাত্রা’। জেলার বিভিন্ন প্রান্তে এই যাত্রা পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাবনির বিধায়ক অরিজিৎ রায়, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি-সহ একাধিক বিধায়ক এবং জেলাশাসক এস. পন্নাবালম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক ও দলের স্থানীয় নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে। তাঁর দাবি, ‘বিকশিত ভারত ২০৪৭’ কোনও রাজনৈতিক স্লোগান নয়, বরং উন্নত, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার জন্য দেশবাসীর সম্মিলিত সংকল্প।

‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনার মধ্য দিয়ে এদিনের জেলা স্তরের কর্মসূচির সমাপ্তি ঘটে। জেলার বিভিন্ন এলাকায় এই যাত্রার মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন ও জনসেবার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিকশিত ভারত ২০৪৭-এর সংকল্প, পশ্চিম বর্ধমানে ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা বিকশিত ভারত ২০৪৭-এর সংকল্প, পশ্চিম বর্ধমানে ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা Reviewed by Social Tribal News Journalist on October 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.